একই দিনে বিয়ে করছেন ডাকসুর মহিউদ্দিন ও ফরহাদ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ পিএম

একই দিনে বিয়ে করছেন ডাকসুর মহিউদ্দিন ও ফরহাদ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খানের (আকদ) বাগদান আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

তাদের আকদ অনুষ্ঠান মূলত চলতি ডিসেম্বর মাসের মাঝামাঝি হওয়ার কথা ছিল। তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুর কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়।

ডাকসু ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের দুই নেতা মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কনের বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ডাকসুর এক নেতা বলেন, এসএম ফরহাদ ভাইয়ের আকদ অনুষ্ঠান আগামীকাল ছোট পরিসরে অনুষ্ঠিত হবে। মহিউদ্দীন খানের বিয়ের বিষয়টি এখনও নিশ্চিত নয়। অন্যদিকে কেন্দ্রীয় ছাত্রশিবিরের এক নেতা নিশ্চিত করেছেন, উভয়ের বিয়ে অনুষ্ঠান আগামীকাল অনুষ্ঠিত হবে।

রাত পৌনে ৯টার দিকে ডাকসুর সদস্য রায়হান উদ্দীন ফেসবুকে লিখেছেন, “ডাকসুর এজিএস মহিউদ্দীন খান ও জিএস এসএম ফরহাদ ভাই কালকে বিয়ে করছেন, ইনশাল্লাহ। তাদের জন্য অফুরন্ত দোয়া ও শুভ কামনা। আল্লাহ তাদের দাম্পত্য জীবনে বরকত দান করুন।”

ডাকসুর দায়িত্বের পাশাপাশি ফরহাদ ও মহিউদ্দীন ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির দায়িত্বও পালন করছেন। ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং মহিউদ্দীন লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495