ঢাবিতে বজ্রপাতে দুই শিক্ষার্থী আহত, ঢামেকে ভর্তি
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:০১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার এলাকায় বজ্রপাতে দুই নারী শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন সুফিয়া আক্তার (২২) এবং ফারাহ আক্তার (২২)। তারা দুজনই বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী।
রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের সহপাঠী অগ্নিলা স্বর্ণালী জানান, বিকেলে বৃষ্টির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা এলাকা দিয়ে যাওয়ার সময় বজ্রপাত হলে তারা দুজন অচেতন হয়ে পড়েন। পরে সহপাঠীরা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান। বর্তমানে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বজ্রপাতে অচেতন অবস্থায় দুই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।