বউয়ের ভয়ে নায়িকার সঙ্গে রোম্যান্স করতে হাত কাঁপে কপিল শর্মার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

কৌতুক অভিনেতা কপিল শর্মা সিনেমা জগতে পা রাখার পর থেকেই দর্শকরা তাকে নতুনভাবে দেখতে পেয়েছেন। বর্তমানে তিনি নতুন সিনেমা ‘কিস কিসকো প্যায়ার করু ২’–এর প্রচারে ব্যস্ত। ছবিতে আবারও একাধিক নায়িকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে তাকে।

টিজার ও ট্রেলার দেখে অনুরাগীদের মনে প্রশ্ন জাগেছিল—“স্ত্রীর ভয় নেই কি?” এবার কপিল নিজেই প্রকাশ্যে সেই বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, ক্যামেরার সামনে অন্য নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার সময় স্ত্রী গিন্নি চাতার্থ খুবই সতর্ক নজর রাখেন।

ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে আলাপচারিতায় কপিল ও গিন্নি বলেন, শুটিংয়ের সময় গিন্নি সেটে উপস্থিত থাকলে কপিলের জন্য তা বিশেষ চ্যালেঞ্জের। ভোপালে হিরা ওয়ারিনার সঙ্গে একটি রোমান্টিক গানের দৃশ্যে, পরিচালক তাকে নায়িকার চোখে চোখ রাখতে এবং চুলে বিলি কাটতে বলেন। সেই সময় গিন্নি পেছন থেকে সব দেখছেন—কপিল জানান, “সত্যিই ভয়ে আমার হাত কাঁপে।”

কপিল আরও যোগ করেন, যদি তিনি এই ভয় নিয়ে স্ত্রীকে বলেন, গিন্নি হাসি দিয়ে বলেন, “তুমি তো বিষয়টা উপভোগ করছ, চিন্তা কেন?”

কপিলের রসিক মন্তব্য প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে হাসির রোল পড়ে যায়। অনেকে মন্তব্য করেছেন, “বউকে ভয় না পেলে রক্ষে আছে বাড়িতে।”

উল্লেখ্য, কপিল শর্মার নতুন ছবি ‘কিস কিসকো প্যায়ার করু ২’ ১২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495