মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো ৩৪টি ইরানি জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধের মধ্যেও অন্তত ৩৪টি ইরানি ট্যাঙ্কার হরমুজ প্রণালি দিয়ে চলাচল করেছে বলে জানিয়েছে কার্গো ট্র্যাকিং সংস্থা ভর্টেক্সা। এসব জাহাজের মধ্যে বেশ কয়েকটি ইরানি অপরিশোধিত তেল বহন করছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবরোধকে ‘বিরাট সাফল্য’ হিসেবে দাবি করলেও বাস্তবে পরিস্থিতি ভিন্ন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ইরানকে চাপ দিতে গত ১৩ এপ্রিল থেকে ইরানি উপকূলীয় জলসীমায় প্রবেশ ও বের হওয়া সব জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ১৬ এপ্রিল এই অবরোধ আরও কঠোর করে মার্কিন নৌবাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, অবরোধ শুরুর পর এখন পর্যন্ত ২৮টি জাহাজকে ইরানি বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। পাশাপাশি ওমান উপসাগরে একটি কন্টেইনার জাহাজ আটক এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি অনুমোদিত ট্যাঙ্কারে তল্লাশি চালানো হয়।

তবে ভর্টেক্সার তথ্য বলছে, অবরোধ উপেক্ষা করে অন্তত ১৯টি ইরানি ট্যাঙ্কার পারস্য উপসাগর থেকে বেরিয়ে গেছে এবং ১৫টি ট্যাঙ্কার ইরানের দিকে প্রবেশ করেছে। এসব জাহাজের মধ্যে অন্তত ছয়টি ট্যাঙ্কারে প্রায় ১ কোটি ৭ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল ছিল।

ট্রাম্প সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, অবরোধ সফল হচ্ছে এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত এটি প্রত্যাহার করা হবে না।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495