ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ এএম
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গিয়ে ওসমান হাদিকে দেখতে যান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান ফোনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হাদির চলমান চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এ সময় তিনি জানান, ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
এদিকে প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।