আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮ এএম
দেশের সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার একুশে পদক পাচ্ছেন ১০ বিশিষ্ট ব্যক্তি। এদের মধ্যে রয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু ও নন্দিত অভিনেত্রী ববিতা।
সরকারি ঘোষণায় জানানো হয়েছে, শিল্প-সংস্কৃতি ও জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য তাঁদের এ সম্মাননা দেওয়া হচ্ছে। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে গুণীজনদের এই রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করা হয়।
পদকপ্রাপ্তদের অবদানের স্বীকৃতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শিগগিরই পদক তুলে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দেশের সাংস্কৃতিক অঙ্গনে তাঁদের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।