ঈদের আগে উপজেলা, পরে পৌরসভায় প্রশাসক নিয়োগ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০১:০১ এএম

ছবি: সংগৃহীত

দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের পর এবার সারা দেশের উপজেলা পরিষদ ও পৌরসভায় প্রশাসক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত এগিয়ে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, খুব শিগগিরই উপজেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে। ঈদের আগেই এ নিয়োগ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ঈদের পরপরই দেশের বিভিন্ন পৌরসভায় প্রশাসক নিয়োগ দিতে পারে সরকার।

এর আগে রোববার স্থানীয় সরকার বিভাগ দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে সক্রিয় ও কার্যকর রাখতে এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সরকারের এই পদক্ষেপের ফলে জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভাগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495