২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১০:৫০ এএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন বলে জানা গেছে।

সোমবার (৫ এপ্রিল) রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, খুলনা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সূত্রে জানা গেছে, ওইদিন প্রধানমন্ত্রীর যশোর সফরের সূচি নির্ধারিত রয়েছে।

সূত্র জানায়, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী। এর ধারাবাহিকতায় যশোরের শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।

ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই খালটি ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে খনন কার্যক্রম শুরু করেছিলেন। ‘উলশী-যদুনাথপুর প্রকল্প’ বা ‘জিয়া খাল’ নামে পরিচিত এই প্রকল্পটি দীর্ঘদিন পর আবারও পুনরুজ্জীবিত হতে যাচ্ছে।

এছাড়া সফরকালে প্রধানমন্ত্রী আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পারেন বলে জানা গেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495