পাসপোর্ট সূচকে আরও ২ ধাপ পেছালো বাংলাদেশ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১২:২১ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সর্বশেষ তালিকায় আবারও শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ১৯২টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা পাচ্ছেন। এর আগে গত ফেব্রুয়ারিতে প্রকাশিত সূচকেও একই অবস্থানে ছিল দেশটি।

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ‘দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স’ সম্প্রতি এই সূচক প্রকাশ করেছে। তাদের তৈরি ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’-এর নতুন তালিকায় আগের মতোই এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর।

সূচকে দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন।

চতুর্থ স্থানে রয়েছে একাধিক দেশ—বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড।

পঞ্চম স্থানে আছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল।

ষষ্ঠ অবস্থানে রয়েছে হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্য। সপ্তম স্থানে আছে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাতভিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া।
অষ্টম স্থানে রয়েছে ক্রোয়েশিয়া ও এস্তোনিয়া, নবম স্থানে লিচেনস্টাইন ও লিথুয়ানিয়া। দশম স্থানে রয়েছে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

এদিকে, সর্বশেষ এই সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ পিছিয়েছে। বর্তমানে দেশটি রয়েছে ৯৫তম স্থানে, যেখানে আগের তালিকায় ছিল ৯৩তম। বাংলাদেশের পাসপোর্টধারীরা মাত্র ৩৬টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

তথ্যসূত্র: গালফ নিউজ

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495