ঢাবির সিনেটে বিএনপিপন্থী ৫ এমপির মনোনয়ন দিলেন স্পিকার

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫২ এএম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হিসেবে পাঁচজন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর আর্টিক্যাল ২০(১)(ই) অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই পাঁচ সংসদ সদস্যকে সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দেন।

এ সংক্রান্ত আদেশ একই দিন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে জারি করা হয়।

মনোনীত সংসদ সদস্যরা হলেন- ঢাকা-২ আসনের আমানুল্লাহ আমান, নরসিংদী-১ আসনের খায়রুল কবির খোকন, গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন, মুন্সিগঞ্জ-৩ আসনের কামরুজ্জামান এবং সিরাজগঞ্জ-৫ আসনের আমিরুল ইসলাম খান।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495