নির্বাচনি প্রতিশ্রুতি ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:০০ পিএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনি প্রতিশ্রুতি এবং জুলাই সনদের প্রতিটি ধারা বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। শনিবার সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে যে এই রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশা করে আসছে। বর্তমান সরকার সেই জনআকাঙ্ক্ষারই প্রতিফলন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার মেধাভিত্তিক, আত্মবিশ্বাসী ও সৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। একটি কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনের জন্য জনবান্ধব প্রশাসন গড়ে তোলা অপরিহার্য।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের প্রকৃত সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশাসনিক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে তিনি বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। পরে তিনি ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495