বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৬:২৫ পিএম

ছবি: সংগৃহীত

বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো ধান চাষিদের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস ধরে প্রতি জনকে ৭ হাজার ৫০০ টাকা করে সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের বৈঠকে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে গবাদি পশুর পর্যাপ্ত মজুত রয়েছে। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশুর কোনো সংকট তৈরি হবে না। একইসঙ্গে সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদি পশু প্রবেশের সুযোগও নেই বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, হাওড় অঞ্চলে কিছু ফসলের ক্ষতি হলেও তা বড় আকারের নয়। তবে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সহায়তার আওতায় এনে তিন মাস আর্থিক সহায়তা দেওয়া হবে।

এর আগে ৩ মে দেওয়া এক বক্তব্যেও তিনি একই ধরনের আশ্বাস দেন, যেখানে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495