ডিএমপির ডিসি মাসুদ আলম এখন চট্টগ্রামের পুলিশ সুপার

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:০৩ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত বদলির আদেশ দেওয়া হয়।

বগুড়া জেলার বাসিন্দা মাসুদ আলম ডিএমপির রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে বিশেষভাবে আলোচনায় আসেন। বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের এই কর্মকর্তা পেশাদারিত্ব ও মাঠপর্যায়ের দক্ষতার জন্য পুলিশ বাহিনীতে সুপরিচিত।

কঠিন পরিস্থিতি মোকাবিলা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে পারদর্শিতার কারণে তিনি আলাদা পরিচিতি অর্জন করেছেন। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজধানীর যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি এলাকায় বিভিন্ন দাবিদাওয়া ঘিরে আন্দোলন নিয়ন্ত্রণে তার ভূমিকা ব্যাপক প্রশংসা কুড়ায়।

এর আগে তিনি পাবনা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পেও তিনি কর্মরত ছিলেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495