ক্ষমতার পালাবদলে পুশ-ইন ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:১৮ পিএম

ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পর যদি কোনো ধরনের ‘পুশ-ইন’ বা অবৈধভাবে মানুষ ঠেলে পাঠানোর ঘটনা ঘটে, তাহলে বাংলাদেশ প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নিতে পিছপা হবে না।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের পর যদি এ ধরনের কোনো ঘটনা দেখা যায়, তাহলে ঢাকা যথাযথভাবে তার জবাব দেবে।

এ সময় ড. খলিলুর রহমান আরও জানান, চীন ও ভারতের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিশ্রুতি রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় ও কর্মসূচি মিলিয়ে সফরের বিস্তারিত পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

তিনি উল্লেখ করেন, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধু দেশ চীন অথবা ভারত সফর করতে পারেন। ওই সফরে তিস্তা মহাপরিকল্পনা বিশেষ গুরুত্ব পাবে। এই প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার রয়েছে এবং চীন সফরে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495