আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, অভিযান অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:৫১ পিএম
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি জানান, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম যৌথ বাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে ও পৃথকভাবে বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, সরকারের প্রস্তুত করা তালিকা অনুযায়ী শীর্ষ অপরাধীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়।