বিএনপির কাছে যে ৪ আসন পেল জমিয়তে উলামায়ে ইসলাম

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

বিএনপির কাছে যে ৪ আসন পেল জমিয়তে উলামায়ে ইসলাম। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে। এই সমঝোতার আওতায় উভয় দল নির্ধারিত আসনগুলোতে একে অপরের বিপক্ষে প্রার্থী দেবে না।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে দল দুটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সমঝোতা অনুযায়ী জমিয়তে উলামায়ে ইসলামকে চারটি আসনে প্রার্থী দেওয়ার সুযোগ ছেড়ে দিয়েছে বিএনপি। আসনগুলো হলো— নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে মুফতী মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে মাওলানা জুনায়েদ আল-হাবীব।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495