ঢাকা-১৭ আসনে শুরুতেই সুবিধাজনক অবস্থানে তারেক রহমান
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন। মোট ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ওই কেন্দ্র থেকে তারেক রহমান পেয়েছেন ৬৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী খালিদুজ্জামান পেয়েছেন ৩০৮ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশিত হলে আসনের সামগ্রিক চিত্র আরও স্পষ্ট হবে। নির্বাচন কর্মকর্তারা পর্যায়ক্রমে অবশিষ্ট কেন্দ্রগুলোর ফল ঘোষণা করবেন বলে জানা গেছে।