বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফল মেনে নিয়েছি: জামায়াত আমির

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ এএম

ছবি: সংগৃহীত

বুকে কষ্ট নিয়েই নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার কথা জানিয়েছেন ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জামায়াত কোনো অনুগত বিরোধীদল হবে না। ভালো কাজে সমর্থন জানানো হবে, তবে অন্যায় হলে প্রতিবাদ করা হবে এবং প্রয়োজন হলে কঠোর অবস্থান নেওয়া হবে।

সরকারের সঙ্গে সমন্বয় করে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, বিরোধীদল দমনের পথে না গিয়ে যদি দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করা যায়, তাহলে আগামী পাঁচ বছরে দেশের চিত্র বদলে যাবে।

ইফতার মাহফিলে এগারো দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495