এখন শুধু পাঠ্যপুস্তকে তারেক রহমান এক দফার ঘোষক লেখা বাকি: আসিফ মাহমুদ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:২১ পিএম

ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে ইতিহাস বিকৃতি এবং কৃতিত্ব দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এই মুখপাত্র দাবি করেন, আন্দোলনের নেপথ্যের ভূমিকা ও ঘোষকদের নাম পরিবর্তনের অপচেষ্টা চলছে।

শুক্রবার (১৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উল্লেখ করেন, অভ্যুত্থানের দুই বছর না পেরোতেই ‘এক দফার ঘোষক’ ও ‘লংমার্চের পরিকল্পনাকারী’ বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে। অথচ আন্দোলনের সময় সংশ্লিষ্টরা নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এখন শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি—‘এক দফার ঘোষক তারেক রহমান এবং লংমার্চ টু ঢাকার ঘোষক মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495