সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পিএম

ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে দলটির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্রও স্থগিত রাখা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) নির্বাচন কমিশন এ সংক্রান্ত সিদ্ধান্ত জানায়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্ধারিত সময়সীমা অতিক্রম করে মনোনয়নপত্র জমা দেওয়ায় নুসরাত তাবাসসুমের আবেদন গ্রহণ করা হয়নি। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টা ১৯ মিনিটে তিনি মনোনয়নপত্র জমা দেন, অথচ জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত।

সময়সীমা মেনে মনোনয়নপত্র জমা না দেওয়ায় আইন অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।

অন্যদিকে, সরকারি চাকরি থেকে পদত্যাগের পর তিন বছর পূর্ণ না হওয়ায় এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনও ব্যক্তি সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার তিন বছর পূর্ণ না হলে সংসদ সদস্য পদে নির্বাচনের জন্য অযোগ্য বলে বিবেচিত হন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495