ওমরাহ পালনে গিয়ে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আটক
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:১০ পিএম
ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে কাগজপত্রসংক্রান্ত জটিলতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।
সূত্র জানায়, আহমেদ আলী মুকিবের অবস্থান শনাক্ত এবং তার সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দ্রুত মুক্ত করতে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে আটক আহমেদ আলী মুকিবের অবস্থান সম্পর্কে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য না আসায় এখনো অনিশ্চয়তা কাটেনি।
হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, আহমেদ আলী মুকিব গত ২৯ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ১০ দিনের ছুটিতে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। এরপর থেকে তিনি দেশে ফেরেননি।