ইসলামী ব্যাংক রক্ষায় প্রয়োজনে বুক পেতে দেবো: জামায়াত আমির

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:৫২ পিএম

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক রক্ষায় প্রয়োজনে রাস্তায় নামবেন এবং নিজের বুক পেতে দেবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার রাতে দলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংক কোনো একটি দলের নয়, এটি জনগণের ব্যাংক। যারা এখানে আমানত রেখেছেন, এটি মূলত তাদেরই ব্যাংক। তিনি আরও বলেন, যদি ব্যাংকের আমানতকারীদের ওপর গুলি চালানোর পরিস্থিতি তৈরি হয়, তাহলে তিনি সবার আগে নিজের বুক পেতে দিয়ে বলবেন— আগে তার বুকে গুলি করা হোক, তারপর অন্যদের ওপর গুলি চালানো হোক। তার ভাষায়, এই ব্যাংক দেশের সবার।

তিনি অভিযোগ করে বলেন, একজন ‘স্বৈরাচারের দোসরকে’ ইসলামী ব্যাংকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশ্ন তোলেন, একজন ঋণখেলাপির স্বামী কি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হতে পারেন কি না।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495