মিজানুর রহমান আজহারীর নির্বাচনে অংশ নিয়ে যা জানা গেল!
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন পেয়েছিলেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
বুধবার (১৯ নভেম্বর) তাঁর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান। ঘোষণার মুহূর্ত থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা।
তবে দলীয় সূত্র জানায়, মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন ড. আজহারী। ব্যক্তিগত কারণ এবং দাওয়াতি কার্যক্রমে মনোনিবেশ করতে চাইছেন বলে জানান তিনি। তাঁর এই সিদ্ধান্তে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, দেশের তরুণ সমাজে তাঁর ব্যাপক জনপ্রিয়তা ভোটের মাঠে একটি ভিন্ন মাত্রা যোগ করতে পারত।
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত ঢাকা–৫ আসনটি নিয়ে এখন নতুন করে ভাবছে দলটির নীতিনির্ধারকরা। আজহারী নির্বাচন না করায় এ আসনে নতুন প্রার্থী মনোনয়ন দিতে পুনর্বিবেচনায় বসেছেন তারা। ইতোমধ্যে কামাল হোসেন নামে একজন প্রার্থী এ আসনে জামায়াতের হয়ে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আসন্ন নির্বাচনে আজহারীর অংশগ্রহণ নিয়ে সৃষ্টি হওয়া কৌতূহল এবং তাঁর সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনীতিতে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে।