সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই শামীম শেখ গ্রেপ্তার

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:১৭ এএম

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম ও তার ছোট ভাই শামীম শেখ। ছবি: সংগৃহীত

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই ও শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা শামীম শেখকে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবির কর্মকর্তারা জানান, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দুটি মামলায় শামীম ছিলেন আসামি। গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলশান থেকে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে পিরোজপুরে নেওয়া হয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি নিয়ে শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495