বিএনপি সিদ্ধান্ত না বদলালে আন্দোলনের হুমকি সাদিক কায়েমের

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম

ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির এ অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছেন আবু সাদেক কায়েম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জনরায়কে উপেক্ষা করেই বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ থেকে বিরত রয়েছে। তার দাবি, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দলটি নিজেদের সংস্কারবিরোধী অবস্থান স্পষ্ট করেছে।

পোস্টে সাদেক কায়েম আরও উল্লেখ করেন, বিএনপির এমন অবস্থান দেশের বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো অটুট রাখার সুপ্ত বাসনার বহিঃপ্রকাশ। তিনি সতর্ক করে বলেন, যদি বিএনপি তাদের এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে ‘জুলাই প্রজন্ম’ রাজপথে নেমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আন্দোলনে নামবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495