ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাক বাহিনীর হামলা, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক দুটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে (আইবিও) ‘ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গোষ্ঠীর ১৪ সদস্য নিহত হয়েছে। এসব অভিযান চালায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

রোববার (২১ ডিসেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।

আইএসপিআর জানায়, গত ১৯ ডিসেম্বর সন্ত্রাসীদের উপস্থিতির নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ডেরা ইসমাইল খান ও বান্নু জেলায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। ডেরা ইসমাইল খান জেলায় পরিচালিত অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলির এক পর্যায়ে চারজন সন্ত্রাসী নিহত হয়। অপরদিকে বান্নু জেলায় চালানো আরেকটি অভিযানে আরও পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, নিহত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সাধারণ বেসামরিক নাগরিকদের ওপর হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি জড়িত ছিল। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এলাকায় আর কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে স্যানিটাইজেশন অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার প্রবণতা বেড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আফগান সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী অনুপ্রবেশকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনাও বাড়ছে।

সম্প্রতি তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা দেওয়ার অভিযোগে আফগান তালেবান সরকারের বিরুদ্ধে কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ জানায় ইসলামাবাদ। পাকিস্তানের দাবি, টিটিপিকেই তারা ‘ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল-খাওয়ারিজ’ হিসেবে চিহ্নিত করে থাকে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495