রাজিবপুর মডেল প্রেস ক্লাবের আংশিক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৮:১৩ পিএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজিবপুরে কর্মরত সাংবাদিকদের সংগঠন রাজিবপুর মডেল প্রেস ক্লাব-এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক স্মারকের মাধ্যমে নবগঠিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে মো. মোখলেছুর রহমান সভাপতি, মো. জিয়াউর রহমান (জিয়া) সাধারণ সম্পাদক এবং মো. আল আমিন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. বেলাল হোসেন, সহ-সভাপতি মো. লিটন সরকার ও মো. কাউসার আহমেদ এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, কোষাধ্যক্ষ মো. রাকিব হাসান, আইনবিষয়ক সম্পাদক মো. নাজমুল হাসান সুমন এবং দপ্তর সম্পাদক মো. মশিউর রহমান রতন।

কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. ফরিদুল ইসলাম, মো. ওসমান গনি এবং মো. শাহরিয়ার।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে রাজিবপুরের গণমাধ্যমকে আরও শক্তিশালী, দায়িত্বশীল ও জনআস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে তারা কাজ করবেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা আরও বলেন, সকল সাংবাদিকের সহযোগিতা, সম্প্রীতি ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে রাজিবপুর মডেল প্রেস ক্লাবকে একটি পেশাদার, ঐক্যবদ্ধ ও কার্যকর সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তারা কাজ করে যাবেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495