শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:১২ এএম

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে দলীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।

সালাহউদ্দিন আহমদের ভাষ্য- বৈঠকটি ছিল নিয়মিত আলোচনার অংশ। তবুও এতে নতুনভাবে উঠে এসেছে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়টি। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন দলের চিকিৎসাবিষয়ক দায়িত্বে থাকা ডা. এ জেড এম জাহিদ।

বিএনপির এই নেতা আরও জানান, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি এবং দলীয় কৌশল নিয়েও আলোচনা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495