চাঁদা চেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ, একমাস পর সেই চাঁদাবাজ গ্রেফতার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০১:০৮ পিএম
চট্টগ্রাম মহানগরীর চন্দনপুরা এলাকায় চাঁদা দাবি করে এক ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় এক মাস পর এক চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির নাম সৈয়দ মো. মুজিবুল হক। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
অভিযান পরিচালনাকারী বাহিনী জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, চাঁদা দাবির জেরে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার একটি এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে হাটহাজারীর মাদার্শা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ছয়টার দিকে চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। পরে তিনি অভিযোগ করেন, বিপুল পরিমাণ চাঁদা না পাওয়ায় বিদেশে পলাতক এক সন্ত্রাসীর অনুসারীরা এ হামলা চালায়।