ইসরায়েলকে বড় ধরনের শাস্তি দিলো ফিফা

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৮:০০ পিএম

ছবি: সংগৃহীত

ফিলিস্তিন ফুটবল ফেডারেশন ২০২৪ সালে ফিফার কাছে ইসরায়েলের বিরুদ্ধে সদস্যপদ স্থগিতসহ একাধিক অভিযোগ দায়ের করেছিল। তবে ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, এসব অভিযোগের বিষয়ে তারা কোনো পদক্ষেপ নেবে না।

শৃঙ্খলা কমিটির রায়ে বলা হয়েছে, ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন ‘গুরুতর ও পদ্ধতিগত’ বৈষম্যের অভিযোগে দোষী। যদিও কোনো বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি, শৃঙ্খলা লঙ্ঘনের কারণে তাদের ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ২ কোটি ৩১ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। অভিযোগের মধ্যে ছিল বর্ণবাদী আচরণ এবং ন্যায্য খেলার নীতি লঙ্ঘন।

ফিলিস্তিনি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, পশ্চিম তীরের দলগুলোকে ইসরায়েলের জাতীয় লিগে খেলার সুযোগ দেওয়ায় ফিফার নিয়ম ভঙ্গ হচ্ছে। পিএফএ বিশেষভাবে উল্লেখ করেছে, ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত দলগুলোকে অন্য একটি ফুটবল সংস্থা তাদের লিগে অন্তর্ভুক্ত করার সুযোগ দেয়, যা ফিফার নিয়মের পরিপন্থী।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495