ইসরায়েলকে এখনই থামাতে হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৫:৩২ পিএম

ছবি: সংগৃহীত

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে হামলা ও মানবাধিকারকর্মীদের আটকের ঘটনায় কঠোর বার্তা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, “ইসরায়েলকে এখনই থামাতে হবে।” খবর আল জাজিরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক ভিডিও বার্তায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, নৌবহরে থাকা ২৩ জন মালয়েশিয়ানকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

তিনি বলেন, আটককৃতদের মুক্তি নিশ্চিত করতে তিনি মধ্যপ্রাচ্যের নেতাদের সহযোগিতা চাইবেন। বিশেষ করে তুরস্ক, মিশর ও কাতার এ বিষয়ে উদ্যোগী হবে বলে আশা প্রকাশ করেন।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন,
“আমি আবারও বলছি—ইসরায়েলের এই অন্যায় শাসন ব্যবস্থা অবিলম্বে বন্ধ করতে হবে। যেখানে মানুষের অধিকার ও মর্যাদা ক্ষুণ্ণ হয়, সেখানে মালয়েশিয়া কখনোই চুপ থাকবে না।”

প্রসঙ্গত, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার উদ্দেশে ত্রাণ নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) বারবার তাদের আটকে দিচ্ছে এবং বিভিন্ন দেশের শতাধিক মানবাধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495