লেবাননে যুদ্ধবিরতি না হলে আলোচনা শুরু করা যাবে না: ইরানের স্পিকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১০:১৮ পিএম
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, দুটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা শুরু করা সম্ভব নয়। তার মতে, লেবাননে কার্যকর যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং ইরানের জব্দকৃত সম্পদ ছাড়—এই দুটি বিষয় আগে নিশ্চিত করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সমঝোতা থাকলেও এখনো এই দুটি শর্ত বাস্তবায়িত হয়নি। এর মধ্যে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা এবং আলোচনা শুরুর আগে ইরানের সম্পদ মুক্ত করা জরুরি।
তিনি আরও স্পষ্ট করে বলেন, এই দুটি শর্ত পূরণ ছাড়া কোনো আলোচনা শুরু হবে না। সূত্র: আল–জাজিরা