আব্বাস আরাঘচির সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:৪৭ এএম

ছবি: সংগৃহীত

ছোট একটি প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন।

শনিবার (২৫ এপ্রিল) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে ডন জানিয়েছিল, সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশ নিতে আব্বাস আরাঘচির নেতৃত্বে ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছায়। শুক্রবার রাতেই তাদের বহনকারী বিমান সেখানে অবতরণ করে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানান, বিমানবন্দরে ইসহাক দার এবং সেনাপ্রধান আসিম মুনিরসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।

তিনি আরও বলেন, সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। সেখানে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চলমান উদ্যোগগুলো নিয়ে আলোচনা হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495