ইরান জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয়: ইরাভানি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বলেছেন, দেশটি জাতিসংঘের সমুদ্র আইন অনুসরণ করতে বাধ্য নয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে তিনি হরমুজ প্রণালি এলাকায় ইরানের সামুদ্রিক কার্যক্রমের পক্ষে যুক্তি তুলে ধরেন।

ইরাভানি জানান, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌ চলাচল স্বাভাবিক রাখতে ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, কিছু আন্তর্জাতিক পক্ষ যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে দ্বিমুখী আচরণ করছে। তার মতে, সামুদ্রিক নিরাপত্তা ও নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে তাদের উদ্বেগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তাদের বক্তব্য ও কার্যক্রমের মধ্যে মিলও নেই।

এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ওয়াশিংটন আপাতত তেহরানের ওপর চাপ অব্যাহত রাখবে এবং ইরানের পক্ষ থেকে সম্ভাব্য আলোচনার প্রস্তাবের অপেক্ষায় থাকবে।

যদিও তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি, তবে তার সামনে অভ্যন্তরীণ আইনি সীমাবদ্ধতা রয়েছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধক্ষমতা সংক্রান্ত আইনে বলা হয়েছে, কোনো চলমান সামরিক অভিযানে ৬০ দিনের বেশি সময় সেনা মোতায়েন রাখতে হলে কংগ্রেসের বিশেষ অনুমোদন প্রয়োজন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495