লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করেছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ড্রোনটি গুলি করে নামানো হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের ‘হার্মিস ৪৫০জেড’ মডেলের ড্রোনটি নাবাতিয়েহ অঞ্চলে নির্দিষ্ট লক্ষ্যভেদ করে ধ্বংস করা হয়।

এদিকে বুধবার (২৯ এপ্রিল) দক্ষিণ লেবাননে নিজেদের অভিযানে হিজবুল্লাহর পাঁচ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এর আগে মঙ্গলবার মাজদাল জউন শহরে ইসরায়েলের পরপর দুটি হামলায় অন্তত পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন উদ্ধারকর্মী ও একজন লেবাননের সেনাসদস্য রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র নিন্দা জানানো হয়েছে।

চলতি এপ্রিলের মাঝামাঝি ঘোষিত যুদ্ধবিরতি উপেক্ষা করে দক্ষিণ লেবাননে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৫৩৪ জন নিহত এবং ৭ হাজার ৮৬৩ জন আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495