রাজিবপুরে ১৪৪ বোতল ভারতীয় এসক্যাফ সিরাপসহ দুইজন আটক
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পিএম
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৪৪ বোতল ভারতীয় এসক্যাফ সিরাপসহ দুইজনকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বটতলা এলাকা থেকে জামালপুরগামী একটি সিএনজিযোগে যাওয়ার পথে স্লুইসগেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪৪ বোতল ভারতীয় এসক্যাফ সিরাপ জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কুড়িগ্রাম সদর উপজেলার এমদাদুল হক মানিক (৩৭) এবং রাফিক (২১)।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।