কুষ্টিয়ায় কথিত পীর শামিম জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় থানায় মামলা, উত্তপ্ত এলাকায়

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীর শামীম জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় ভাই ফজলুর রহমান সোমবার (১৩ এপ্রিল) দৌলতপুর থানায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এ মামলা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে মামলাটি নথিভুক্ত করা হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ঘটনার সূত্রপাত হয় গত শনিবার ফিলিপনগর এলাকায়। কোরআন ও ইসলাম সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে একটি দরবার শরিফে শত শত বিক্ষুব্ধ মানুষ হামলা চালায়। এ সময় দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলার মধ্যে নিজেকে পীর দাবি করা শামীম রেজাকে মারধর করা হয় এবং তার দুই অনুসারীও আহত হন।

স্থানীয়দের দাবি, গত পাঁচ থেকে ছয় বছর ধরে শামীম ইসলামের নাম ব্যবহার করে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এর আগে গান-বাজনার মাধ্যমে মরদেহ দাফনসহ বিভিন্ন কার্যক্রমের কারণে তিনি সমালোচনার মুখে পড়েছিলেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495