বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৮:১৩ পিএম

ছবি: সংগৃহীত

বগুড়া পুলিশ লাইন্স থেকে জেলা পুলিশের বেতার শাখার সহকারী উপপরিদর্শক মোঃ আরিফুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ লাইন্সের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকালের মধ্যবর্তী কোনো সময়ে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

নিহত আরিফুল ইসলাম নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার বাসিন্দা মোঃ আশরাফের ছেলে। তিনি স্ত্রী রোমা বেগম এবং দুই সন্তান রেখে গেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের কোনো একসময় পুলিশ লাইন্সের বেতার শাখায় কর্মরত অবস্থায় তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে বগুড়া পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে মরদেহ উদ্ধার করে নামানো হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়।

বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495