বান্দরবান সীমান্তে ভয়াবহ মাইন বিস্ফোরণ, নিহত ৩

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৯:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী জিরোপয়েন্টের ৪১ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক।

তিনি জানান, ঘুমধুম সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495