‘সাংবিধানিক ক্যু’ অভিযোগ বুলবুলের, প্রশ্নে অ্যাডহক কমিটির বৈধতা

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৬ এএম

ফাইল ছবি

তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটিকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এটিকে ‘সাংবিধানিক ক্যু’ আখ্যা দিয়ে এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

মঙ্গলবার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, সরকারি হস্তক্ষেপের মাধ্যমে তার নেতৃত্বাধীন পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে, যা ক্রিকেট বোর্ডের স্বায়ত্তশাসনের পরিপন্থী। একই সঙ্গে তিনি নিজেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৈধ সভাপতি বলেও দাবি করেন।

আমিনুল ইসলাম বুলবুল জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেন, এটি ত্রুটিপূর্ণ, খামখেয়ালি এবং আইনগত ভিত্তিহীন। তার বিরুদ্ধে আনা সব অভিযোগও অস্বীকার করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বোর্ডকে অস্থিতিশীল করতে বিভ্রান্তি ছড়াচ্ছে। তার মতে, বিসিবির মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আইসিসির গঠনতন্ত্রের পরিপন্থী।

পরিস্থিতিকে ‘কালো অধ্যায়’ হিসেবে উল্লেখ করে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত নিজেকে বৈধ সভাপতি হিসেবে দায়িত্ব পালনের কথাও জানান তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495