আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো ব্রাজিল

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৭ এএম

ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল।

শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে প্যারাগুয়ের ভিলেতো শহরের এস্তাদিও আমেলিয়ানো ভিলেতো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ব্রাজিল। আক্রমণাত্মক ফুটবল, দ্রুত পাসিং এবং উচ্চ প্রেসিংয়ে আর্জেন্টিনাকে চাপে রাখে তারা।

প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল। ১৫ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন রিকুয়ের্মে হেনরিক। পরে ৩৯ মিনিটে এডুয়ার্ডো পাপের দারুণ পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রিকুয়ের্মে ফিলিপ।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্রাজিলের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় তারা। ম্যাচের শেষ দিকে দ্রুত আক্রমণ থেকে ডেভিড নোগেইরার অ্যাসিস্টে তৃতীয় গোল করেন এডুয়ার্ডো কনসেইসাও।

পুরো ম্যাচজুড়েই বল দখল, আক্রমণ এবং সুযোগ তৈরিতে এগিয়ে ছিল ব্রাজিল। এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে তারা শুধু বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেনি, সেমিফাইনালেও উঠেছে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী রোববার ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, তবে ম্যাচটি হবে নিয়মরক্ষার।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495