মিরপুরে টসে জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড, তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৩ এএম

ছবি: সংগৃহীত

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। ফলে শুরুতেই ফিল্ডিংয়ে নামছে স্বাগতিক বাংলাদেশ দল।

এই ম্যাচে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে ভারসাম্যপূর্ণ একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস আক্রমণে রয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। তবে পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেও একাদশে জায়গা পাননি নাহিদ রানা। স্পিন বিভাগ সামলাচ্ছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন।

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে মোট ৪৬ বার। এর মধ্যে ৩৪ ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড, আর বাংলাদেশ জিতেছে ১১টি ম্যাচ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৩০৯ রান, যা ২০১৩ সালে ফতুল্লায় করেছিল টাইগাররা। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ স্কোর ৩৪১ রান, যা ২০১৬ সালে ক্রাইস্টচার্চে গড়ে কিউইরা।

বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ:
হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেইডেন লেনক্স, উইল ও’রৌর্ক।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495