খেলতে খেলতে মাঠেই মারা গেলেন নাইজেরিয়ার সাবেক ফুটবলার

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৮ এএম

ছবি: সংগৃহীত

খেলতে খেলতেই মাঠে প্রাণ হারালেন নাইজেরিয়ার সাবেক ফুটবলার মাইকেল এনেরামো। খেলার মাঝপথে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ার পর আর জ্ঞান ফেরেনি তার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে কাদুনার উঙ্গওয়ান ইয়েলওয়ায় আয়োজিত একটি প্রীতি ম্যাচে অংশ নেন ৪০ বছর বয়সী এই সাবেক ফরোয়ার্ড। ম্যাচের প্রথমার্ধে স্বাভাবিকভাবেই খেলেন তিনি। তবে দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে বিপর্যয়। মাঠে লুটিয়ে পড়েন এনেরামো।

নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে জানানো হয়, দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই তিনি সম্ভবত কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। সংস্থাটির সাধারণ সম্পাদক মোহাম্মেদ সানুসি এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন।

২০০৯ সালের ফেব্রুয়ারিতে জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় এনেরামোর। একই বছরের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে করেন তার প্রথম আন্তর্জাতিক গোল। জাতীয় দলের জার্সিতে মোট ১০টি ম্যাচ খেলেছেন তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495