পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই: সাকিব আল হাসান

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, তার খেলোয়াড়ি ক্যারিয়ার এখনও শেষ হয়নি। তবে ক্যারিয়ার শেষ করার পর আবারও রাজনীতির ময়দানে ফেরার ইচ্ছার কথাও স্পষ্ট করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনীতিতে ফিরলে আগের দল আওয়ামী লীগ-এর সঙ্গেই যুক্ত থাকবেন। দল পরিবর্তনের কোনো ইচ্ছা তার নেই বলেও জোর দিয়ে জানান সাকিব। তার ভাষায়, ‘আমার এতো দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিল না।’

সাকিব আরও বলেন, তিনি সবসময় যে দলের সঙ্গে যুক্ত হয়েছেন, সেই দলের প্রতিই অনুগত থেকেছেন। পল্টি দেওয়ার অভ্যাস তার নেই বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমানে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও এ অবস্থা স্থায়ী হবে না বলে বিশ্বাস করেন এই তারকা ক্রিকেটার। তিনি বলেন, কোনো দলকে আজীবন নিষিদ্ধ করে রাখা সম্ভব নয় এবং এটি মানুষের গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।

এ ধরনের নিষেধাজ্ঞা দেশের রাজনীতি বা উন্নয়নের জন্য ইতিবাচক নয় বলেও মনে করেন সাকিব। তার মতে, জোর করে কোনো কিছু দীর্ঘদিন দমন করে রাখা গেলেও তা সামগ্রিকভাবে দেশের জন্য সুফল বয়ে আনে না।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495