আইসিসির সেরা ক্রিকেটার হলেন বাংলাদেশের নাহিদ রানা

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাসসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এই পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া অন্য দুই ক্রিকেটার ছিলেন ওমানের জাতিন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার। তাদের পেছনে ফেলে প্রথমবারের মতো এই সম্মান অর্জন করেন বাংলাদেশের এই ডানহাতি গতিতারকা।

সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করেন নাহিদ রানা। পুরো সিরিজে ৮ উইকেট শিকার করে দলের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

তার অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিতেই আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার উঠেছে নাহিদ রানার হাতে। এই অর্জনে দেশের ক্রিকেট অঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495