রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের চার্জগঠন শুনানি পেছাল

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম

ছবি: সংগৃহীত

‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মকে ঘিরে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন করে আগামী ১৭ জুন শুনানির দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মঈন উদ্দিন চৌধুরীর আদালতে এ মামলার চার্জগঠন শুনানির দিন নির্ধারিত ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীদের সময়ের আবেদনের প্রেক্ষিতে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।

এদিন মামলায় গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনসহ ৩১ জন আসামিকে আদালতে হাজির করা হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনাসহ ২৫৯ জন বর্তমানে পলাতক রয়েছেন।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর একটি অনলাইন প্ল্যাটফর্মে জুমের মাধ্যমে অনুষ্ঠিত বৈঠকে ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি সংগঠন গঠন করা হয়। বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর পদে প্রতিষ্ঠার অঙ্গীকার করেন এবং এ লক্ষ্য অর্জনে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495