শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:১০ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

রোববার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান প্রসিকিউশন বিভাগে অভিযোগপত্র জমা দেন। পরে এটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তদন্ত কর্মকর্তার বরাতে জানা গেছে, সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগের প্রমাণ মিলেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

গত ১৯ মে সকালে রাজধানীর মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহত শিশুটির বাবা প্রতিবেশী সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাত এক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।

পরে অভিযান চালিয়ে প্রথমে স্বপ্না আক্তার এবং পরে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। তদন্ত চলাকালে সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495