২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ, জ্বালানি সংকটের নিয়ে সতর্কতা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১০:২৯ পিএম
ছবি: সংগৃহীত
‘২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬’ পালনের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন ও স্থাপনাগুলোতে কোনো অবস্থাতেই ২৫ মার্চ রাতের আলোকসজ্জা করা যাবে না।
এছাড়া, জ্বালানি সংকটকে মাথায় রেখে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না।
সরকারি তথ্য বিবরণী থেকে এ খবর জানা গেছে।
এর আগে ৮ মার্চ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জ্বালানি সংকট বিবেচনায় এবার ২৬ মার্চ আলোকসজ্জা করা হবে না।