নববর্ষের শুভক্ষণে রাজিবপুরবাসীকে অভিনন্দন জানালেন সমাজসেবক আরিফুল কবির রানা
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৪১ এএম
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সমাজসেবক ও তরুণ সংগঠক আরিফুল কবির তালুকদার রানা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি এই শুভকামনা জানান।
নববর্ষের বার্তায় আরিফুল কবির রানা পহেলা বৈশাখকে বাঙালির চিরায়ত সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, অতীতের গ্লানি মুছে দিয়ে নতুন বছরে নতুন স্বপ্নে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় এই দিনটি।
রাজিবপুরের স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করা এই সংগঠক মনে করেন, এই জনপদকে একটি আধুনিক ও মানবিক সমাজ হিসেবে গড়ে তোলার জন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি তাঁর বার্তায় উল্লেখ করেন, “রাজিবপুর একটি সম্ভাবনা ও সংগ্রামের প্রতিচ্ছবি। এই জনপদকে সমৃদ্ধ করতে হলে প্রয়োজন দূরদর্শী চিন্তা এবং মানুষের প্রতি দায়বদ্ধ নেতৃত্ব।”
নববর্ষের শুভক্ষণে তিনি একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। রানার মতে, পারস্পরিক সহমর্মিতা এবং দায়িত্বশীলতার চর্চাই সুন্দর সমাজ নির্মাণের প্রধান ভিত্তি হতে পারে। বার্তায় তিনি রাজিবপুরবাসীর সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।