‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:২২ পিএম

ছবি: সংগৃহীত

নতুন বাংলা বছর ১৪৩৩-এর পহেলা বৈশাখে দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন সরকারপ্রধান। এ উপলক্ষে নির্বাচিত চাষিদের হাতে প্রতীকীভাবে কৃষক কার্ড তুলে দেওয়া হয়।

মঙ্গলবার সকাল ৯টার দিকে তার গাড়িবহর গুলশানের বাসভবন থেকে রওনা দেয়। পরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে সদর উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‘কৃষক কার্ড’ কর্মসূচি বিএনপির অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতির অংশ। এর আগে দলটির পক্ষ থেকে ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড এবং খাল খনন কর্মসূচি চালুর ঘোষণাও দেওয়া হয়েছিল।

এদিকে কৃষিমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকভাবে দেশের ১১টি কৃষি ব্লকে এই কর্মসূচির পরীক্ষামূলক কার্যক্রম চালু করা হবে। এতে ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে তারা বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পাবেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495